২০২১ সালের মধ্যে ডিজিটাল সার্ভিসের ৯০ শতাংশ সেবা অনলাইনে আসবে : পলক

৩ মে, ২০২১ ১৭:২৮  
দেশের ১৪০০ সেবাকে অনলাইনে নিয়ে আসা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ২৫০০ সেবা এই আওতায় আসবে পাশাপাশি ডিজিটাল সার্ভিসের ৯০ শতাংশ সেবা অনলাইনে মিলবে এ বছরই। আজ সোমবার রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য উন্নয়নকৃত ‘স্মার্ট রাজশাহী অ্যাপস’ ভার্চুয়ালি উদ্বোধনকালে এমন আশাবাদ ব্যক্ত করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ অ্যাপসের মাধ্যমে ২৪ টি সেবা পাওয়া যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজশাহীকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হবে। স্মার্ট রাজশাহী অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, এ অ্যাপসের মাধ্যমে নাগরিকদের সাথে সিটি কর্পোরেশনের বহুমাত্রিক যোগাযোগের ব্যবস্থা হবে। যা রাজশাহীবাসিকে আরো উন্নত সেবা দিতে সাহায্যে করবে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।